সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

বিভিন্ন এলাকায় ভোটে অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বিভিন্ন স্থানে ভোটে অনিয়মের অভিযোগ তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী-৪ নম্বর আসনের বিভিন্ন কেন্দ্র ও বিভিন্ন জায়গায় বিএনপি সমর্থকরা হাতপাখার নেতাকর্মীদের ওপর হামলা করেছে। ভোলা-১ আসনে বহু কেন্দ্রে ভোট আগে হয়ে গেছে। ময়পুর মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া এবং জাল ভোট দেওয়ার অভিযোগ করেছে দলটি।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, ভোলা-১ আসনে ভেদুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ব্যাংকের হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের নারী এজেন্টরা ‘ভোটারদের ব্যালট নিয়ে জোর করে নিজেদের মার্কায় ভোট দিয়েছেন।

ভোলা-১ আসনের আওতাধীন উত্তর দিঘোলদী ৭ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের ভোলা জেলা উত্তরের সেক্রেটারি ও প্রার্থীর নির্বাচনি এজেন্টসহ পর্যবেক্ষণ টিমকে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখে এবং পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাদের উদ্ধার করা হয় বলে তার ভাষ্য।

ভোলা-৪ সংসদীয় আসনের আওতাধীন চরকলমী ইউনিয়ন এর ৬০ ও ৬১ নম্বর কেন্দ্রে ‘ভোট কারচুপিতে বাধা দেওয়ায় বিএনপি কর্মীরা হাতপাখার নেতাকর্মীদের ওপর হামলা’ করেছে বলে ইসলামী আন্দোলনের এ নেতার অভিযোগ। তিনি বলছেন, এ ঘটনায় কয়েকজন ‘গুরুতর’ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইসলামী আন্দোলন বলছে, নরসিংদী-৫ আসনের রায়পুরায় ভোট চুরিতে বাধা দেওয়ায় বিএনপি কর্মীরা হাতপাখার এজেন্টকে পিটিয়ে রক্তাক্ত করে কেন্দ্র থেকে বের করে দেওয়া দিয়েছে।

এ ছাড়া ঝালকাঠি-০১ আসনে রাজাপুর থানার বড়ইয়া ইউনিয়নে দলের এজেন্টদের কুপিয়ে জখম করা এবং পিটিয়ে কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে বার্তায়।

ইসলামী আন্দোলন বলছে, বিষয়গুলো স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। ঢাকার প্রধান নির্বাচন কমিশনারের কাছেও লিখিত অভিযোগ করা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ