মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জনগণের রায় মেনে নেব: হাবিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জনগণ যাকে নির্বাচন করবে তার সাথেই কাজ করার কথা জানিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, নির্বাচনে কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয়। সবাই এলাকার উন্নয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের যে বিজয়ী হবেন, আমি তার সঙ্গেই মিলেমিশে কাজ করতে চাই। জনগণ ভোটের মাধ্যমে যে রায় দেবে, সেটি মেনে নেবো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ভোটের পরিবেশ খুবই সুষ্ঠ রয়েছে। জনগণ দীর্ঘ ১৭ বছর পর নিজেদের ভোট দিতে পেরে খুবই আনন্দিত। আমি আমার বিজয়ী হওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত কোনো ধরনের চ্যালেঞ্জ দেখছি না।

তিনি বলেন, আমি এই এলাকারই সন্তান। আমি এখানেই বেড়ে উঠেছি। এখানের সমস্যা ও সম্ভাবনার কথা আমি সবার চেয়ে ভালো জানি। এলাকার উন্নয়নে কাজ করতে চাই। যদি বিজয়ী নাও হতে পারে যে বিজয়ী হবেন তার সঙ্গে মিলেমিশে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই।

বিএনপিà¦