মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘বিরোধী দলগুলোর আগ্রাসী কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১১ ফেব্রুয়ারি, বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন কামনা করছে। এই ঐতিহাসিক নির্বাচন আগের থেকে ভালোভাবে চললেও বিরোধী দলগুলোর কর্মকাণ্ড আমাদেরকে শঙ্কিত করে তুলছে। বরগুনার একাধিক আসন, বরিশাল, পিরোজপুর, লক্ষীপুরসহ সারাদেশে জামায়াত ও বিএনপি কর্তৃক হাতপাখার নেতাকর্মীরা আহত হচ্ছে। এছাড়াও নানান জায়গায় হাতপাখার প্রার্থী নির্বাচন করছে না মর্মে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নামে প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। সারাদেশে টাকা ছড়ানো হচ্ছে। যা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের আগমুহূর্তে কুচক্রিমহল নানা অপপ্রচার ছড়াচ্ছে। যারা এসব ছড়াচ্ছে তারা মিথ্যুক। যারা ভোট কেনার চেষ্টা করছে তারা প্রতারক, এদেরকে আইনের আওতায় আনার আহবান করছি এবং দেশবাসীকে আশ্বস্ত করছি যে, কোন অপপ্রচারে কান দেবেন না। ইসলামী আন্দোলন দেশ, জাতি ও ধর্মকে বিজয়ী করতে ২৫৮ আসনের সবগুলোতেই শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল সকালে আপনারা জিকিরের সাথে দলে দলে কেন্দ্রে আসুন এবং হাতপাখায় ভোট দিন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ