শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদেরকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সী এবং ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাইসুল ইসলাম আখন্দ নামের এক ভুক্তভোগী বাদী হয়ে এ মামলা করেন।  দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে দেবিদ্বার উপজেলার বাকসার বাজারে মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে বক্তব্য দেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে বিএনপির সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

অভিযোগকারী রাইসুল ইসলাম আখন্দ দাবি করেন, নির্বাচনি প্রচারণা চলাকালে ট্রাক মার্কার পক্ষ নিয়ে মঞ্জুরুল আহসান মুন্সী ও সঙ্গীয়রা সাধারণ ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন এবং ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দেওয়ার হুমকি দেয়। এতে এলাকায় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে বিষয়টির প্রতিবাদ হিসেবে থানায় মামলা দায়ের করেছেন।

রাইসুল বলেন, ফ্যাসিবাদের আমলে এভাবে হুমকি-ধমকি দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। পরিবর্তনের বাংলাদেশে মঞ্জুরুল আহসান মুন্সী ফ্যাসিবাদী কায়দায় মানুষকে ভয়-ভীতি এবং হুমকি-ধমকি দিচ্ছে। তাকে আইনের আওতায় না আনা হলে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন হতে পারে।  

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ট্রাক মার্কার নির্বাচনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ নিয়ে মঞ্জুরুল আহসান মুন্সীসহ কয়েকজন ব্যক্তি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে হুমকিমূলক বক্তব্য দেন। সেখানে বলা হয়, ট্রাক মার্কায় ভোট না দিলে ভোটারদের দেখে নেওয়া হবে এবং নির্বাচন পরবর্তী সময়ে ফল ভোগ করতে হবে। এমন বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও জানান, এ ধরনের বক্তব্যে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী এবং ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে একটা এজহার পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: যুগান্তর

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ