ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে অর্থসহ ধরার বিষয়টিকে অপপ্রচার বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, বিষয়টি তার ব্যক্তিগত ব্যবসায়িক সম্পত্তি।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি)এক প্রেস ব্রিফিংএ তিনি এমনটা জানান।
এর আগে, সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। জব্দকৃত টাকা মেশিনে গণনা চলছে।