মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবে: মুখপাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১১ ফেব্রুয়ারি, বুধবার এক বিবৃতিতে বলেছেন, দেশ, জাতি ও শরিয়াহর প্রাধান্যের প্রশ্নে ইসলামী আন্দোলন এককভাবে ২৫৮ আসনে হাতপাখা প্রতীকে নির্বাচন করছে। প্রচারণার শুরুর দিন থেকে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে আমরা প্রচারণা চালিয়েছি। মানুষের অভুতপূর্ব সাড়া পেয়েছি; আলহামদুলিল্লাহ। আমরা শেষ পর্যন্ত ২৫৮ আসনেই নির্বাচনে থাকবো। কোন দল বা ব্যক্তিকে সমর্থন দেয়ার কোন প্রশ্নই আসে না। কোন আসনে আমাদের প্রার্থী বসে যাবে না ইনশাআল্লাহ। এই বিষয়ে সকল ধরণের অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহবান করছি।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের আগমুহূর্তে কুচক্রিমহল নানা অপপ্রচার ছড়াচ্ছে। যারা এসব ছড়াচ্ছে তারা মিথ্যুক। এদেরকে আইনের আওতায় আনার আহবান করছি। এবং দেশবাসীকে আশ্বস্ত করছি যে, কোন অপপ্রচারে কান দিবেন না। ইসলামী আন্দোলন ২৫৮ আসনের সবগুলোতেই শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল সকালে আপনারা জিকিরের সাথে দলে দলে কেন্দ্রে আসুন এবং হাতপাখায় ভোট দিন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ