এই সন্ত্রাসীদের যদি গ্রেফতার না করা হয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় বললেন ডাকসুর সাবেক ভিপি ও পটুয়াখালী-৩ দশমিনা–গলাচিপা আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি নুরুল হক নুর।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে পটুয়াখালীর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
ভিপি নুরুল হক নুর বলেন, এলাকায় পরপর অন্তত পাঁচটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে, একটি বাড়িতে অগ্নিসংযোগ, একটি অফিস পুড়িয়ে দেওয়া, এক নারীকে ধর্ষণের পর হত্যা, চর বোরহানী অফিস ভাঙচুর এবং মানুষকে কুপিয়ে আহত করার ঘটনা। এ ধরনের গুরুতর অপরাধ সংà