মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘ঢাকা-৫ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তনে হাতপাখায় ভোট দিন’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী দনিয়া কলেজ মাঠে 'উঠান বৈঠক করেন' করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হাজী মো. ইবরাহীম।

সেখানে হাজী মো. ইবরাহীম বলেন, নির্বাচিত হলে ঢাকা-৫ আসনের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা সমাধানে প্রতিটি ওয়ার্ডভিত্তিক একটি বাস্তবসম্মত ওয়ার্ড অ্যাকশন প্ল্যান গ্রহণ করে কাজ করা হবে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা, গ্যাস সমস্যা, রাস্তাঘাট, ড্রেনেজ ও নাগরিক সুবিধার সংকট নিরসনে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, নারী, শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আমাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তরুণ সমাজের জন্য উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি করে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথ খুলে দেওয়া হবে।

উঠান বৈঠকে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পরিবর্তনের এই আহ্বানে ব্যাপক ইতিবাচক সাড়া দেন। এসময়ে হাজী মোঃ ইবরাহীম বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণকে সাথে নিয়েই একটি কল্যাণমুখী ও জনপ্রত্যাশার বাংলাদেশ গড়বো, ইনশাআল্লাহ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ