মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ: মুসলেহ উদ্দীন রাজু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৩ আসনের আপামর জনতা আজ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। ১১ দলীয় ঐক্য জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং ইনসাফ কায়েমের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আপনারা যোগ্য নেতৃত্ব বেছে নেবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমার চণ্ডিপুলে রিকশা প্রতীকের সর্বশেষ নির্বাচনি জনসভায় সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজু এসব কথা বলেন।

মাওলানা মুসলেহ উদ্দীন রাজু আরও বলেন, ‘মানুষের ভাগ্য পরিবর্তন এবং একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ১১ দলীয় এই নির্বাচনি ঐক্য জনগণের অধিকার আদায়ে বদ্ধপরিকর।’

মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খানের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা থানার আমির সাব্বির আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভাগীয় আহ্বায়ক হাফিজ মাওলানা ফারুক আহমদ, এনসিপি নেতা নুরুল হুদা জুনেদ, আতাউর রহমান আতা, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সামিউর রহমান মুসা, সহসভাপতি পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য সাইফুল্লাহ আল হোসাইন এবং মাওলানা আব্দুল হাই হারুন, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, দরগাহ মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুর রশীদ, দারুস সালাম মাদরাসার মুহাদ্দিস মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ