শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

বিএনপি ২২০, জামায়াত পাবে ৫৭ আসন: নতুন জরিপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোট শুরুর তিন দিন আগে নতুন জরিপ প্রকাশিত হয়েছে। ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’ নামে একটি সংগঠনের জরিপে বিএনপি অনেক এগিয়ে আছে বলে উঠে এসেছে। এই জরিপ অনুযায়ী, বিএনপি ৭৭ শতাংশ ভোট পাবে। দলটি ২২০টি আসন পেতে পারে। আর জামায়াত পেতে পারে ৫৭টি আসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠনটি এই জরিপ পরিচালনা করেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সংগঠনটির পক্ষে এই জরিপের এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি আব্দুর রহিম তুহিন। ড. গাজী মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

এই জরিপ কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সাবেক ছাত্র ও ৫ জন পিএইচডি ডিগ্রিধারী গবেষক অংশ নেন। জরিপে অংশ নেওয়া ৩০০ জনকে ৪টি করে প্রশ্ন করা হয়।

সংগঠনটি বলছে, ‘এই জরিপে ৩০০ জনকে প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে ৭৭ শতাংশ উত্তর দাতা বলেছেন তারা বিএনপিকে সমর্থন করেন। ১৬ শতাংশ উত্তরদাতা বলেছে তারা জামায়াতে ইসলামীকে সমর্থন করেন। এছাড়া এনসিপিকে ৩ শতাংশ, জাতীয় পার্টিকে ২ শতাংশ, অন্যান্য দলকে ১ শতাংশ উত্তরদাতা সমর্থন করেছে। মন্তব্য করেননি ১ শতাংশ উত্তরদাতা।

জরিপের তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, গণভোটে সংস্কারে কাকে ভোট দেবেন এমন প্রশ্নে ৪৯ শতাংশ উত্তরদাতা বলেছে এখনো তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেননি।

৩০ শতাংশ উত্তরদাতা বলেছে, তারা ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেবেন। ২১ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা ‘না’ এর পক্ষে ভোট দেবেন। ৯৯ শতাংশ উত্তরদাতা বলেছেন তাদের আসনের নির্বাচনি পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট।

বিএনপি ২২০টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৭টি আসন, এনসিপি ২টি, জাতীয় পার্টি ৫টি, স্বতন্ত্র ১২টি অন্যান্য দল ৪টি আসন পাবে বলে জরিপে বলা হয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ