মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিএনপির বিরুদ্ধে অভিযোগের দায় জামায়াতও এড়াতে পারে না: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি ও জামায়াত জোট। সেই আমলেই বাংলাদেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। সন্ত্রাস ও রাহাজানিতে মানুষের নাভিশ্বাস উঠেছিল। ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য সেই বিএনপি-জামায়াত জোট সরকার তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কারসাজি করেছিল। তারই প্রেক্ষিতে এক/এগারো সংগঠিত হয়। দেশ একটি দীর্ঘকালীন অপশাসনের কবলে পতিত হয়। আজকে তারা উন্নয়নের স্বপ্ন দেখায়। সুশাসনের প্রত্যয় ব্যক্ত করে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে চেনে। তারা আগের আইন ও নিয়মেই দেশ চালাতে চায়। তাদেরকে বিশ্বাস করার কোন কারণ নাই। বরং জুলাই গণঅভ্যুত্থানের পরে মানুষ নতুন কোন বন্দোবস্ত প্রত্যাশা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সামনে ইসলামকে উপস্থাপন করেছে। অতএব আগামী নির্বাচনে হাতপাখা প্রতিকে ভোট দিন। ইনশাআল্লাহ আপনাদের প্রত্যাশা পূরণ হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রফেসর আবু মোকাররম মুহাম্মাদ কামাল উদ্দিনের সমর্থনে আয়োজিত চরফ্যাশন টিবি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ