মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গণসংযোগে অসুস্থ হয়ে হাসপাতালে জামায়াত প্রার্থী আমির হামজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনী গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় গণসংযোগ চলাকালে তিনি অসুস্থ হয়ে যান। পরে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ করে মুফতি আমির হামজার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পেটের পীড়াজনিত সমস্যার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানান তিনি। বর্তমানে তার অবস্থা ভালো রয়েছে বলেও নিশ্চিত করেন এনামুল হক।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, পেটের পীড়াজনিত সমস্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিংয়ের কারণে এ অসুস্থতা হতে পারে। অসুস্থ হওয়ার পর তিনি বেশ কয়েকবার বমি করেছেন। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ