মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন তরুণ আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়েছে তরুণ আলেমদের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গুলশান ও বনানী এলাকার বিভিন্ন মার্কেট ও সড়কে লিফলেট বিতরণ ও পথসভা আয়োজনের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে ভোটের আহ্বান জানান।

তরুণ আলেমরা ঢাক-১৭ নির্বাচনী আসনের (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড- ১৫,১৮,১৯ ও ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা) বিভিন্ন এলাকা ও বাজারে ভোট প্রার্থনা করেন।

পথসভায় বক্তব্যে আলেমরা বলেন, আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়তে হলে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি ও দলটির মনোনীত প্রার্থীদের বিজয়ী করা জরুরি। তারা বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে।

এ সময় তারা গুলশান-বনানী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। জনসংযোগকালে তারা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের কাছ থেকে লিফলেট গ্রহণ করেন।

লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রাজ্ঞ ও সমাজসচেতন আলেম হাফেজ মাওলানা সালেহ আহমদ আজম, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি এনায়েতুল্লাহ, মুফতি জাকারিয়া সিদ্দিকী, মুফতি জুবায়ের গনি, মুফতি মাহমুদ হাসান ও মুফতি হিফজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের তরুণ আলেম ও বিএনপির সমর্থকরা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ