মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না: সারজিস আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দল থেকে পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী সারজিস আলম । ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দল থেকে পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, এটা নতুন বাংলাদেশ। এখানে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না। কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না।

তিনি অভিযোগ তুলে বলেন, তারেক রহমান বিএনপির পক্ষ থেকে যাদের মনোনয়ন দিয়েছেন, তাদের মধ্যে অন্তত ১৫ জন ঋণখেলাপি, যারা ব্যাংক থেকে নেওয়া টাকা আর ফেরত দেননি। ওই ১৫ জন ব্যক্তির ব্যাংক থেকে নেওয়া অর্থ হলো জনগণের টাকা। ভয়ঙ্কর বিষয় হচ্ছে, তারা সবাই মিলে প্রায় ছয় হাজার কোটি টাকা লুটপাট করেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ফুলবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম প্রশ্ন রেখে বলেন, যারা এখনো এমপি হয়নি, ক্ষমতায় যায়নি তারা যদি ক্ষমতায় যাওয়ার আগেই ছয় হাজার কোটি টাকা লুটপাট করে, তাহলে নির্বাচনের পরে তাদের দিয়ে কত হাজার কোটি টাকা লুটপাট করাতে চান?

তিনি আরও বলেন, চার দিন আগে শেরপুরে উপজেলা জামায়াতের এক নেতাকে বিএনপির কর্মীরা প্রকাশ্যে হত্যা করেছে। গত দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের দুই শতাধিক কর্মী নিহত হয়েছেন। এ সময় তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিজেদের কর্মীদের মধ্যে সহিংসতা বন্ধ করার আহ্বান জানান।

সভায় সারজিস আলম বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করতে আসিনি। কামড়াকামড়ির রাজনীতি করতেও আসিনি। আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি। এই আসনে কেউ যদি ধানের শীষে ভোটও দেন, আর যদি শাপলা কলি বিজয়ী হয়, তাহলে আগামী পাঁচ বছরে কেউ আমাদের দ্বারা কোনো অন্যায়ের শিকার হবেন না। তবে তাদের কোনো নেতাকর্মী যদি কারও সঙ্গে খারাপ আচরণ করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ