মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আগের চেয়ে চাঁদা বেড়েছে, পাথরের ন্যায্যমূল্য পাচ্ছে না শ্রমিকরা :হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের মধ্যে পার্বতীপুর-ফুলবাড়ী সমৃদ্ধ এলাকায় এখনো আগের তুলনায় জনগণকে বেশি চাঁদা দিতে হয়, পাথর ও কয়লা খনি উত্তোলিত পাথরের ন্যায্য মূল্য পাচ্ছে না, লুটেরারা সম্পদ পাহাড়ের মতো গড়ে তুলছে। এদেশের জনগণ শহীদ হাদীর মতো হতে চায়। ক্যাসিনো, জুয়া বন্ধ হবে ১২ তারিখের পর। চাঁদাবাজ ফ্যাসিস্ট থাকবে না এ অঞ্চলে। এ অঞ্চলে ভালো প্রতিনিধিত্ব না থাকায় ভাগ্যের পরিবর্তন হয়নি। এবারে সংসদ নির্বাচনে শাপলা কলিতে ভোট এলাকার সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার করেন।

এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমাদেরকে শান্তিতে এগিয়ে যেতে হবে, যোগ্য প্রার্থীকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, শাপলা কলিতে এবং হ্যাঁ ভোট দেওয়ার আহবান জানান, ভোট দিলে বৈষম্য দূর হবে দেশের জনগণ ভালো থাকবে, ১১ দলীয় জোট নির্বাচিত হলে শহীদ হাদী ও ফেলানীর হত্যার সুষ্ঠু বিচার হবে, সীমান্তে যদি একটি গুলি ছাড়ে আমরা দুইটি গুলি ছাড়বো।

গতকাল সোমবার সকালে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে নির্বাচনী পথ যাত্রা সভায় জুলাই যোদ্ধারা বক্তব্যে উল্লেখ করেন। দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত-এনসিপি ও খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আব্দুল আহাদ কে শাপলা কলিতে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে বলে মন্তব্য করেন। প্রার্থী ডা. মো. আব্দুল আহাদ জনগণের সামনে নির্বাচনী ইশতেহার পাঠ করেন তিনি এলাকার উন্নয়নসহ বেকার সমস্যা নিরসনের কথা বলেন।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াত নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, এনসিপির কেন্দ্রীয় নেতা মনিরা শারমিন, কেন্দ্রীয় যুব শক্তির তরিকুল ইসলাম, আবু সাইদ মিলন, ডেভিট রাজু, ফয়সাল শান্ত প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু সায়েম।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ