বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেট-৩ আসনকে আধুনিক ও জুলুমমুক্ত জনপদ হিসেবে গড়ব: মাওলানা রাজু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা হাফেজ মুসলেহ উদ্দীন রাজু বলেছেন, নির্বাচিত হলে তিনি সিলেট-৩ আসনকে আধুনিক ও জুলুমমুক্ত একটি জনপদ হিসেবে গড়ে তোলবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমার তেতলি, অতির বাড়ি, নিজগাঁও ও মুনশীরগাঁও, লক্ষ্মীপাশা, শুকলামপুর ও তাজপুরে বিরামহীন গণসংযোগ শেষে লালাবাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রাজু বলেন, ‘সিলেট-৩ আসনের লাইফলাইনখ্যাত ঢাকা-সিলেট চার লেন মহাসড়ক প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে এবং সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করতে স্থানীয়ভাবে কঠোর তদারকি নিশ্চিত করা হবে। এই মেগা প্রকল্পের গুণমান নিয়ে কোনো আপস করা হবে না এবং ধীরগতি বা অব্যবস্থাপনা রোধে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আমরা সার্বক্ষণিক সমন্বয় রক্ষা করব।’

তিনি আরও বলেন, ‘মহাসড়কে যানজট নিরসন ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে পর্যাপ্ত আন্ডারপাস-ওভারপাস নির্মাণসহ আধুনিক ট্রাফিক ব্যবস্থা অগ্রাধিকারভিত্তিতে নিশ্চিত করা হবে।’
মাওলানা রাজু আরও বলেন, ‘রাস্তাঘাট, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে চলা দীর্ঘদিনের চাঁদাবাজির জুলুম চিরতরে বন্ধ করা হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করে নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে তরুণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা হবে।’

পথসভায় জামায়াতে ইসলামীর অঞ্চল টিম সভাপতি মাওলানা ফারুক আহমদ বলেন, ‘দক্ষিণ সুরমা ও বালাগঞ্জের মানুষ এবার একজন সৎ ও যোগ্য নেতৃত্বকে বিজয়ী করতে উন্মুখ হয়ে আছে।’

সভায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট নাজমুল ইসলাম, বদরুল ইসলাম, আব্দুল মুহিত এবং ফয়জুর রহমান শামীমসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ