শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটের মধ্য দিয়ে আগামী ১২ তারিখ জাতীয় পার্টির আনুষ্ঠানিক দাফন সম্পন্ন করতে হবে। তারা অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের জানাজা।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দেখেছি ওপেনে তারেক জিয়া (তারেক রহমান) ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। নাহিদ ইসলাম ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। ডা. শফিকুর রহমান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এবার সময় এসেছে পরিবর্তনের। সুবর্ণ সুযোগ এসেছে পরিবর্তনের। এই নির্বাচন শুধুমাত্র আপনাদের ক্ষমতা কাঠামোর পরিবর্তনের নির্বাচন নয়।

পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং কাউনিয়া-পীরগাছা আসনে ১১ দলের প্রার্থী আখতার হোসেনসহ অনেকে বক্তব্য দেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ