বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মোহাম্মদপুরে রিকশা প্রতীকের পক্ষে নারীদের মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী আল্লামা মামুনুল হকের রিকশা প্রতীকের সমর্থনে মোহাম্মদপুরে নারীদের একটি বড় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেলে এনসিপি ঢাকা মহানগর উত্তরের নেত্রী আনিকা তাহসিনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। লালমাটিয়া এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি আল্লাহ করিম মসজিদ ও শিয়া মসজিদ মোড় প্রদক্ষিণ করে পুনরায় লালমাটিয়ায় এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নারীদের হাতে রিকশা প্রতীকের প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

মিছিলে অংশ নেওয়া নারী সমর্থকরা জানান, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় টেকসই পরিবর্তন ও নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে আল্লামা মামুনুল হকের পক্ষে মাঠে নেমেছেন। তাদের মতে, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সাহসী ও নীতিবান নেতৃত্ব হিসেবে মামুনুল হকের কোনো বিকল্প নেই।

নারী ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত হলে আল্লামা মামুনুল হক এলাকাবাসীর জন্য বিশেষ করে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন। ইভটিজিংমুক্ত সমাজ গঠন, কর্মজীবী নারীদের নিরাপত্তা এবং নারীদের ধর্মীয় ও নাগরিক অধিকার সুরক্ষায় তিনি জাতীয় সংসদে বলিষ্ঠ কণ্ঠে কথা বলবেন—এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ