বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জামায়াত গোপনে ভারত-আমেরিকার সঙ্গে বৈঠক করে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, জামায়াতের মুখে এক কথা কিন্তু কাজে অন্যটা। তারা আমাদের সামনে এক রকম বলে, অথচ গোপনে গিয়ে আমেরিকার দূতাবাসে বৈঠক করে। আবার মুখে বড় কথা বললেও আড়ালে বৈঠক করে ভারতের সঙ্গে। বৈঠক হতেই পারে, কিন্তু গোপনে কেন? এই গোপনীয়তার মধ্যেই ‘ডাল মে কুচ কালা হ্যায়’ তথা কোনো রহস্য লুকিয়ে রয়েছে, যা দেশের মানুষ বুঝে গেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন পুলিশ লাইনস এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, বিএনপি-জামায়াত জোট অতীতে ক্ষমতায় থাকাকালীন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই নতুন করে তারা উন্নয়ন ও শান্তির কী কল্যাণ করবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, দেশের মানুষ আর বোকা নয়, তাদের আর ধোঁকা দেওয়া যাবে না।

তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর একটি সুন্দর ও ইনসাফভিত্তিক দেশ গড়ার লক্ষ্যে তিনি ইসলামি দলগুলোর মধ্যে একটি ঐক্য তৈরির চেষ্টা করেছিলেন। কিন্তু সমঝোতার নেতৃত্ব ও নীতিগত অবস্থানে মতবিরোধ তৈরি হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, একশ্রেণির ক্ষমতালোভী প্রচলিত আইনেই দেশ চালাতে চায়, যা দিয়ে গত ৫৪ বছরেও ইনসাফ কায়েম হয়নি। তাই তাদের ইনসাফভিত্তিক রাষ্ট্রের প্রতিশ্রুতি একটি ধোঁকা মাত্র। পরিশেষে তিনি দেশ ও ইসলামপ্রেমী ভোটারদের পরিবর্তন আনার লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ