শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

সিলেট-৩ আসনে মুসলেহ উদ্দীন রাজুর রিকশার দাপট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইলিয়াস মশহুদ

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ খেলাফতম মজলিস মনোনীত ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী, আল্লামা নূর উদ্দীন গহরপুরী (রহ.)-এর সন্তান মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। নির্বাচনে তিনি রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনি মাঠে নামার সময় খুব কম পেলেও গণসংযোগ ও পথসভাগুলোকে কেন্দ্র করে নির্বাচনি এলাকায় এখন রিকশা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থেকেই মাওলানা রাজুকে কেন্দ্র করে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের ভোটের সমীকরণ পাল্টে যেতে শুরু করেছে।

মাওলানা ও তার কর্মী-কসমর্থকরা প্রতিদিন তিন উজেলা জুড়েই বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন মাওলানা রাজু। পরে মসজিদের বাইরে এক পথসভায় তিনি বক্তব্য দেন।

এ সময় তার ব্যাপারে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর বিষোদ্গার ও মিথ্যাচারের জবাব দেন তিনি। মাওলানা রাজু বলেন, ধানের শীষের প্রার্থী এম এ মালেক বয়োজেষ্ঠ্য মানুষ হিসেবে আমাদের শ্রদ্ধার পাত্র। এটিই আমাদের পারিবারিক শিক্ষা। কিন্তু তার পক্ষ থেকে রাজনৈতিকভাবে যে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে, তা দুঃখজনক। আমি তাকে এসব মিথ্যাচার বন্ধ করতে অনুরোধ জানাচ্ছি।

এদিন মাওলানা রাজুর সাথে গণসংযোগে অংশ নেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, ইউনিয়ন জামায়াতের আমির সুজা জায়গীরদার, সেক্রেটারি নাহিদুর রহমান দিপু ও থানা শিবির সেক্রেটারি ইউসুফুল ইসলাম আব্বাস। এছাড়া বায়তুস সুফফা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান, ছাত্রশক্তি নেতা সাদ্দামসহ ১১ দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন।

মাঠ পর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, ধানের শীষের প্রার্থীর বিপরীতে রিক্সা প্রতীকের মাওলানা রাজু নির্বাচনি লড়াইয়ে মূল প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যুবক ও বৃদ্ধদের যেভাবে তিনি আপন করে নিচ্ছেন, তাতে সাধারণ মানুষের মধ্যে বিপুল উচ্ছ্বাস লক্ষ করা গেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সিলেট-৩ আসনের পথে-প্রান্তরে রিক্সোর পক্ষে যে স্লোগান ও উদ্দীপনা তৈরি হয়েছে, তা আসন্ন নির্বাচনে বড় ধরনের কোনো চমকের ইঙ্গিত দিচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ