ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে আলহাজ্ব জুলফিকার আলীকে।
আগের ঘোষিত প্রার্থী মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী অসুস্থতায় কাকে প্রার্থীতা দিবে এ নিয়ে ধোঁয়াশা ছিল নেতাকর্মীদের মাঝে। সর্বশেষ গত ১৫ অক্টোবর জেলা দায়িত্বশীলদের উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীদের গোপন ভোটে মতামত নিয়ে গতকাল (২৬ অক্টোবর) প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্র।
এ ব্যাপারে আলহাজ্ব জুলফিকার আলীর সহকারী প্রেস সচিব আমান উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমাদের ফটিকছড়ি আসনের প্রার্থী আলহাজ্ব জুলফিকার আলী।এটি আমরা নিশ্চিত হয়েছি।শীগ্রই আমাদের প্রার্থীকে নিয়ে আমরা জনগণের কাছে যাবো।
তিনি আরো বলেন, আমাদের প্রার্থী ফটিকছড়ির আলেম ওলামা ও সাধারণ মানু