শীতকাল এলেই ঘরে ঘরে মুখরোচক খাবারের আয়োজন শুরু হয়। পিঠা-পুলি থেকে শুরু করে নানান ঐতিহ্যবাহী মিষ্টান্ন—সবখানেই অন্যতম প্রধান উপকরণ খেজুর গুড়। প্রাকৃতিক মিষ্টতা ও অনন্য স্বাদের কারণে এই গুড় শীতের খাদ্যতালিকায় বিশেষ স্থান দখল করে আছে। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর খেজুর গুড়। এটি শরীরকে উষ্ণ রাখার পাশাপাশি শক্তি জোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। যারা পরিশোধিত চিনির স্বাস্থ্যকর বিকল্প খুঁজছেন, তাদের জন্য খেজুর গুড় হতে পারে আদর্শ পছন্দ। শীতকালে নিয়মিত খেজুর গুড় খেলে শরীরে যে উপকারগুলো দেখা যায়, তা নিচে তুলে ধরা হলো—
১. শক্তির মাত্রা বৃদ্ধি করে
খেজুর গুড় প্রাকৃতিক শর্করা ও কার্বোহাইড্রেটের ভালো উৎস। এটি দ্রুত শক্তি জোগালেও রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না। জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি–তে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, গুড়ে থাকা জটিল শর্করা ধীরে ধীরে শক্তি ছাড়ে, ফলে দীর্ঘ সময় শরীর সক্রিয় থাকে।
২. হজমশক্তি উন্নত করে
খেজুর গুড় হজমকারী এনজাইমকে সক্রিয় করে, যা খাবার সহà¦