শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

 শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর দক্ষিণখান এলাকায় অবস্থিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আগামী ১২ জানুয়ারি ২০২৬, সোমবার খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বাদ যোহর শুরু হবে। স্থান নির্ধারণ করা হয়েছে কাওলা নামাপাড়া, দক্ষিণখান, ঢাকা।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুহিউস সুন্নাহ, শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান—সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং মুহতামিম, জামিআ মাদানিয়া যাত্রাবাড়ি, ঢাকা।

বিশেষ মেহমান হিসেবে অংশ নেবেন আল্লামা হানিফ জালন্ধরী—মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান।

এছাড়া আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে থাকবেন—

আল্লামা মুহাম্মদ মামুনুল হক, শাইখুল হাদিস, জামিআ রাহমানিয়া আজিজিয়া, ঢাকা

এবং মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক, মুহতামিম, জামিয়া তা’লীমিয়া, ঢাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ—প্রতিষ্ঠাতা মহাপরিচালক, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা এবং প্রধান মুফতি, দারুল উলুম নিউ ইয়র্ক।

আয়োজকরা জানান, কুরআন ও হাদিসের খেদমতে নিবেদিত এই আয়োজনটি ধর্মপ্রাণ মুসল্লি এবং আলেম-উলামাদের এক বৃহৎ মিলনমেলায় পরিণত হবে। দেশ-বিদেশের খ্যাতিমান আলেমদের উপস্থিতিতে খতমে বুখারী শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

এন্তেজামিয়া কমিটির পক্ষে সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানিয়েছেন

হাজী রেজাউল করীম,চেয়ারম্যান, এন.আর.এন গ্রুপ।

যোগাযোগ:

০১৮৩৪-৯৮২২১২, ০১৮৬৭-৯৯০০০০

যাতায়াত নির্দেশনা:

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর (৩য় টার্মিনাল) থেকে প্রায় ২ কিলোমিটার পূর্বে—কাওলা নামাপাড়া, দক্ষিণখান।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ