|| শাব্বির আহমাদ খান ||
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন হয়।
জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী (পীর সাহেব জৈনপুর), আল্লামা শà¦