বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


নির্বাচন বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচনের বিরোধিতা বা বয়কট করবে, তারাই ভবিষ্যৎ রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। মাঠের রাজনীতির জবাব মাঠেই দেয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তিনি।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দু-একটি দল বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, যা তাদের কৌশল হতে পারে। বিএনপি বিশ্বাস করে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।