ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার প্রশ্নবিদ্ধ। তিনি বলেছেন, সংবিধানে পিআর পদ্ধতি নাই। সংবিধান অনুসারে তো শেখ হাসিনারও ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা। কিন্তু জনতার চাওয়ার সামনে সংবিধানের দোহাই টিকতে পারে নাই। পিআর পদ্ধতি জনগণের দাবীতে পরিণত হয়েছে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে।
আজ সোমবার (২৫ আগস্ট) কুমিল্লার হোমনা উপজেলার দড়িরচর উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার আয়োজনে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহের চরমোনাই বলেন, যে পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে বিগত ৫৪ বছরে দেশের টাকা পাচার হয়েছে, সন্ত্রাস তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করে আবারো দেশকে সর্বনাশের