পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন খবরকে ‘মনগড়া ও ভিত্তিহীন’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটির সামরিক মুখপাত্র সংস্থা আইএসপিআর।
সম্প্রতি ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, সেনাপ্রধান আসিম মুনিরের রাষ্ট্রপতি হওয়ার কোনো পরিকল্পনাই নেই। এ ধরনের গুজব সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে, গত জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এমন গুজব অস্বীকার করে বলেন, রাষ্ট্রপতি আসিফ আলি
