বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


আলেম-ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি শক্তিগুলো একত্রিত হচ্ছে, আগামী তারা দেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আলেম-ওলামাদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলে সেটা ভুলে যেতে বলেছেন তিনি। 

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালীতে ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি। বাংলাদেশ মুজাহিদ কমিটি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাঁশখালী শাখা এই সম্মেলনের আয়োজন করে। 

পীর সাহেব চরমোনাই বলেন, এদেশে যারা ৫৩ বছর ধরে দেশ শাসন করেছে তাদের পরিচয় আমরা কী পেলাম। তাদের কাছ থেকে পেয়েছি ৫৩ বছর ধরে হাজার হাজার মা-বাবা ছেলে হারানো, স্ত্রী-স্বামী, ছেলে-মেয়ে, পিতা হারানোর আর্তনাদ। আর পেয়েছি এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টà