বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


সোহাগকে প্রকাশ্যে হত্যা জাতির জন্য চরম লজ্জার: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নিয়মিত মাসিক বৈঠকে রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী মো. সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে সারাদেশে ভয়াবহভাবে বিস্তৃত চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে দলটি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

শনিবার (১২ জুলাই) দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতির বক্তব্যে দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস) বলেন, ব্যবসায়ী সোহাগকে শত শত মানুষের সামনে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা—এটি শুধু একটি ব্যক্তিগত অপরাধ নয়, বরং বিচারহীনতা ও রাষ্ট্রীয় ব্যর্থতার জঘন্য পরিণতি। এই ধরনের ঘটনা এ জাতির জন্য চরম লজ্জার।

ইবনে শাইখুল হাদিস বলেন, চাঁদাবাজদের দখলে এখন দেশের প্রতিটি বাজার, দোকানপাট, পরিবহন ও নির্মাণ à¦