বিশেষ প্রতিনিধি
দরজায় কড়া নাড়ছে ভোট। আগামী নির্বাচনের আগে এবারের ঈদুল আজহাই হতে পারে শেষ ঈদ। আর এই সুযোগকে কাজে লাগাতে সক্রিয় মাঠ পর্যায়ের রাজনীতিবিদেরা। যারা ভোটে লড়তে চান তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় সময় দিচ্ছেন। জনগণের সঙ্গে সংযোগ বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই ইসলামি দলের নেতারাও। এলাকায় নিজেকে পরিচিত করা এবং জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে ঈদকে সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন তারা।
আগামী জানুয়ারি থেকে নিয়ে জুনের মধ্যে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো সেভাবেই ভোটের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কোন ফরম্যাটে হবে, কার সঙ্গে কে জোট করবে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে সম্ভাব্য প্রার্থীরা ব্যক্তিগত প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। সামাজিক যোগাযোà¦
