মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ৭ নভেম্বর ইতিহাসে তাৎপর্যপূর্ণ, বাকশাল দিয়ে বহুদলীয় গণতন্ত্র ও‌ গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সেই বাকশাল চালু থাকলে আজও দেশে এত গণমাধ্যম থাকতো না। ৭ নভেম্বর ও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। আর বিভক্ত হয়ে গেলে ষড়যন্ত্রকারীরা সফল হওয়ার পথ খুঁজে পাবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের আন্দোলনকে পূর্ণতা দিতে হবে। রাষ্ট্রের রাজনীতিবিদদের কথা ও কাজে মিল থাকতে হবে। সকলে মিলে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে যার যার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে হবে।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, এই দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ জামায়াতকে অন্যায়ভাবে দুইবার নিষিদ্ধ করেছে। পিলখানায় জঘন্য হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তবে আওয়ামী লীগ সেই হত্যাকাণ্ডের কোনো বিচার করেনি। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সবার মত প্রকাশের বিষয়ে শ্রদ্ধাশীল উল্লেখ করে জামায়াত কথায় কথায় কাউকে নিষিদ্ধের কথা বলে না বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ