সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘দেশের বিরুদ্ধে বিপ্লবোত্তর সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম এক যৌথ বিবৃতে বলেছেন, জুলাই বিপ্লবের পর প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দলদাসরা সার্বজনীন এই স্বাধীনতাকে কোনভাবেই মেনে নিতে পারছে না। তাই তারা দেশ ও জনগণের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। বিপ্লবোত্তর কোন ষড়যন্ত্রই বরদাস্ত করা হবে না। সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

আজ সোমবার (২৬ আগস্ট) ঢাকা মহানগর উত্তর প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক  মুফতী মোঃ মাছউদুর রহমান-এর পাঠানো এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন নেতৃদ্বয়।

নেতৃদ্বয় আরও বলেন, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরসহ প্রায় ১১ টি জেলা যখন ভারতীয় পানি আগ্রাসনে নিমজ্জিত, তখন আনসার বাহিনীকে চাকুরী জাতীয়করণের দাবীতে মাঠে নামিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি তারই নীলনকশা বলে আমরা মনে করি। কিন্তু ছাত্র-জনতার হস্তক্ষেপে সেই নীলনকশা বাস্তবায়িত হয়নি।

তারা বলেন, অন্তর্র্বতীকালীন সরকারকে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কোন অপশক্তিই যেন ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতার স্বপ্ন স্বাদ কে নস্যাৎ করতে না পারে। আওয়ামী ষড়যন্ত্রের ব্যাপারে সকলকে যার যার অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, বিগত ১৬ বছরে দেশকে যারা লুটেপুটে খেয়ে দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছিল, তাদের দোসররা এখন সক্রিয়। কাজেই যে কোন দাবি দাওয়া সংক্রান্ত বিষয়ে মাঠে নামলেই তাদেরকে গ্রেফতার করতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ