সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মুফতী ফয়জুল করীমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হসপিটাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান মুফতী সৈয়দ ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়ার নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই আজ ১৭ আগস্ট'২৪ ইং বিকাল ৪ টায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হসপিটাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান। সেখানে আহতদের সজ্জার পাশে গিয়ে খোঁজ-খবর নেন। চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন।

আহত পঙ্গুদের সার্বিক অবস্থা দেখে  তিনি বলেন, তাদের সর্বোচ্চ সুচিকিৎসা সম্পূর্ণভাবে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করতে হবে। কোন কারণে আহতদের চিকিৎসা যদি দেশে সম্ভব না হয়, তাহলে বিদেশে পাঠিয়ে হলেও তাদের সর্বোচ্চ উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

এ সময় শায়খে চরমোনাই'র সাথে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, মুফতী মুস্তফা কামাল, শেরেবাংলা নগর উত্তর থানা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি কারী জয়নাল আবেদী প্রমুখ।

পঙ্গু হাসপাতাল পরিদর্শন শেষে ৫ ই আগস্ট২৪ পুলিশের গুলিতে নিহত রূপনগরস্থ আনোয়ার এর বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করেন শায়খে চরমোনাই সহ নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ