সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দিল্লি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জয়সওয়াল জানিয়েছেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। শিগগিরিই পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি। জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়াসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম।

জয়সওয়াল বলেন, বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির মন্তব্য তার নিজস্ব। অন্য কোনো দেশ নিয়ে কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্য সরকারের মন্তব্য করার কোনো এখতিয়ার নেই।

জসওয়াল আরও জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কারও হস্তক্ষেপ চায় না ভারত। এমন পরিস্থিতিতে ভারতীয় ছাত্রদের নিরাপদে দেশে ফেরত পাঠানোয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদও জানান তিনি।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ইস্যু ঘিরে সৃষ্টি হওয়া সংঘর্ষের কারণে প্রায় ৬ হাজার ৭শ’ ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশ থেকে দেশ ফিরে গেছে বলে জানা গেছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ