সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভারতের রেলে কোনো বগি এদেশে চলতে দেয়া হবে না : ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, অবিলম্বে ভারতের সাথে দেশবিরোধী ১০ চুক্তি বাতিল করুন। বুকের তাজা রক্ত দিয়ে হলেও বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেলপথ প্রতিহত করবো। ভারতের রেলে কোনো বগি এদেশে চলতে দেয়া হবে না। বঙ্গবন্ধুর কন্যা বলে দেশের মানুষকে ধোকা দিচ্ছেন। আর দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন।’

তিনি বলেন, ‘মালদ্বীপের সরকার প্রধান নির্বাচনে বিজয়ের পর দেশ থেকে ভারতীয় সেনা বিতারিত করেছেন। আর আমাদের প্রধানমন্ত্রী ভারতকে তোয়াজ করে ক্ষমতায় টিকে আছেন। দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।’

আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে ভারতের সাথে সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নগর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারি মাসউদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাসেম, মাওলানা মো. আরিফুল ইসলাম, ডা. মো.শহিদুল ইসলাম, হাসতম আলী, মো.নূরুজ্জামান সরকার, মাওলানা শফিকুল ইসলাম, মুফতি হাফিজুল হক, ও ছাত্র নেতা আব্দুর রহমান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ