সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার (২০ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। 


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।


রিজভী বলেন, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।

‘রাশিয়া ও ভারতের ওপর ভর করে সরকার একতরফা নির্বাচন করার পাঁয়তারা করছে’ বলে মন্তব্য করে রিজভী বলেন, রাশিয়া ও ভারতের কর্তা-ব্যক্তিরা মাঝে-মধ্যে বিবৃতি দিচ্ছেন। বাংলাদেশে গণতন্ত্র থাকুক বা না থাকুক—এতে তো ভারতের কিছু যায় আসে না। আর রাশিয়ার তো মোটেও যায় আসে না। আজকে তাদের সমর্থনে আওয়ামী লীগের পোয়া-বারো। ভারতের যেসব কর্তা-ব্যক্তিরা এসেছেন, তারা প্রত্যেকেই জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার বিরুদ্ধে জনসমর্থনহীন সরকারকে সমর্থন দিয়েছেন। ভারতের কাছ থেকে এটা আশা করা যায় না। কিন্তু যারা আধিপত্যবাদী শক্তি, তারা সব সময় চায় তার আশেপাশের ছোট দেশগুলোকে কবজা করতে। 


সরকার এখন ‘জঙ্গি ও নাশকতার নাটক’ করবে দাবি করে রিজভী বলেন, ট্রেনের অগ্নিকাণ্ডের ঘটনা কে করেছে, তা এখন জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আর পুলিশ কমিশনার কোনো কিছু তদন্ত না করেই বলে দিলেন যে, এটা অবরোধ-হরতালকারীরা করেছে। এই অবরোধ-হরতালকারীদের ওপর দায় চাপানো—এটা পূর্ব পরিকল্পিত। এমনভাবে সরকার এখন ‘জঙ্গি নাটক’ করবে, নাশকতার নাটক করবে। 

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ