বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

বিএনপির রাজনৈতিক সফলতা হচ্ছে বাসে-ট্রেনে আগুন দেওয়া : হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, এখন বিএনপির রাজনৈতিক সফলতা হচ্ছে বাসে-ট্রেনে আগুন দেওয়া। এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এতে কোনো কিছু অর্জন করা যায় না। ক্রমান্নয়ে বিএনপির প্রতি মানুষের ঘৃণা বাড়ছে।

শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে জঙ্গীবাদ ও দুর্নীতিগ্রস্থ দেশ বানিয়েছিলো। আর ক্ষমতার বাইরে থাকার সময়ও জনগণ বিচ্ছিন্ন হয়ে তারা জনগণ বিরোধী কার্মকাণ্ড করে যাচ্ছে। বিএনপি এখন নির্বাচন বানচালের জন্য আন্দোলনের নামে নতুন করে বাসে-ট্রেনে আগুন দিয়ে জানমালের ক্ষতি করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, নির্বাচন যথা সময়ে নির্বিঘ্নেই অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে কোন দল এলো না সেটা বিষয় না, সাধারণ ভোটাররা অংশ নিলেই সেটা গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মূলক নির্বাচন হবে।

এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ