মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ছুঁইছুঁই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আযমতে রেসালাত মহাসম্মেলন শুক্রবার পবিত্র কুরআনের আদলে তৈরি মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যের নিদর্শন ২৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয় চান্দিনায় খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তানবিরুল হক আবিদ, নিউজ ডেস্ক:

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া (যাত্রাবাড়ী বড় মাদরাসা) পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ খালিদ খান।

সোমবার (২৩ নভেম্বর) জামিয়া ফরিদাবাদের ৭০ সালায় অংশ নেওয়ার আগে বাদ মাগরিব তিনি যাত্রাবাড়ী বড় মাদরাসায় উপস্থিত হন এবং এক বিশেষ মজলিসে অংশ নেন।

মাওলানা উবায়দুল্লাহ খালিদ খান পাকিস্তান বেফাকের প্রয়াত সভাপতি মাওলানা সলিমুল্লাহ খান (রহ.)-এর ছেলে।

এ সময় তিনি যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস এবং বেফাক ও হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমূদুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীর উদ্দেশে গুরুত্বপূর্ণ ইলমি ও আমলি নসিহত পেশ করেন।

বয়ান শেষে আল্লামা মাহমূদুল হাসানের খাস কামরায় আলাপচারিতায় বসেন দুই দেশের এই দুই শীর্ষ আলেম। এ সময় মাওলানা উবায়দুল্লাহ খালিদ খান অত্যন্ত আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। তিনি জানান, যাত্রাবাড়ী মাদরাসায় এসে পিতার ঘনিষ্ঠজনের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। আল্লামা মাহমূদুল হাসানের মাঝে তিনি তার প্রয়াত পিতা মাওলানা সলিমুল্লাহ খান (রহ.)-এর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন বলেও মন্তব্য করেন। 

উল্লেখ্য, আল্লামা মাহমূদুল হাসান তার কর্মজীবনের শুরুতে পাকিস্তানের জামিয়া ফারুকিয়ায় শিক্ষকতা করেছিলেন। দীর্ঘকাল পর পিতার সেই ঘনিষ্ঠ সহকর্মীকে কাছে পেয়ে স্মৃতিকাতর ও আবেগাপ্লুত হয়ে পড়েন মাওলানা উবায়দুল্লাহ খালিদ খান।

শেষে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য এবং দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করেন তারা।

টিএইচএ/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ