শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শুধু শোক নয়, চাই স্বচ্ছ জবাবদিহিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়ালিউল্লাহ আজিজী

গতকাল দুপুর দুইটা। রাজধানীর অদূরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তখনও ক্লাস চলছিল। ঠিক সেই মুহূর্তে একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের উপর। মুহূর্তেই বিস্ফোরণ, ধোঁয়া, আতঙ্ক আর কান্নায় ছেয়ে যায় পরিবেশ।

নিহত হয় (এখন পর্যন্ত খবরে প্রকাশ) ২৭ টি নিষ্পাপ শিশু, আহত শতাধিক। তারা কারা? তারা ছিল সেই সব স্বপ্নবাজ শিশু, যাদের জীবনের মানে ছিল হাসি, আনন্দ, পড়ালেখা আর আগামী দিনের এক উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু এখন তারা নেই। কাফনে মোড়ানো তাদের ছোট ছোট দেহ, জাতির বিবেককে যেন কাঁপিয়ে দিয়ে প্রশ্ন ছুঁড়ে দেয়— আমার দেশ কি আমার সন্তানের জন্যও নিরাপদ নয়?