মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

চামড়া নিয়ে কারসাজি ও একটি বিকল্প প্রস্তাব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুফতি এনায়েতুল্লাহ ||

খবর: সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না চামড়া, দাম ৭০০-৯০০ টাকা।

মন্তব্য: ঢাকার কোনো কোনো মাদরাসায় সর্বোচ্চ ২ হাজার চামড়া কালেকশন হয়েছে। সাদা চোখে যদি হিসাব করি, তাহলে দেখা যাবে বেশি দামে বিক্রি করলে তারা মূল্য পাচ্ছেন ১৮ লাখ টাকা। 

কিন্তু-১: চামড়াগুলোর সব বিনামূল্যে পায়নি, কিছু দাম দিতে হয়েছে। মানে আয় যা ভাবছেন, ততটা নয়।

কিন্তু-২: চামড়া বিক্রির টাকা তিন-চার মাস পর্যন্ত বাকি থাকে। 

কিন্তু-৩: যে মাদরাসা ২ হাজার চামড়া পায়, সেই মাদরাসায় অন্তত হাজার দেড়েক ছাত্র আছে, তারা কোরবানির সময় ১ হাজার টাকা করে বিশেষ অনুদান দিলে চামড়া সংগ্রহ করে পাওয়া টাকার চেয়ে বেশি টাকা হয়।

কিন্তু-৪: ঢাকার সাধারণ মাদরাসাগুলোতে বছরে খরচ হয় ৫-৬ কোটি টাকা। এটাও কিন্তু সাধারণ মানুষের দান-সহযোগিতা থেকে আসে। এ জন্য বিশাল কোনো আয়োজন করতে হয় না, বিপুল পরিমাণের জনবল খরচ হয় না। আল্লাহর রহমতে ব্যবস্থা হয়ে যায়। প্রশ্ন হলো, তাহলে লাখ বিশেক টাকার জন্য এত হাহাকার কেন?

একটা সময় চামড়ার ব্যাপক দাম ছিল, তখন ট্যানারির মালিকরা তুলনামূলক সৎ ছিল, তারা চামড়ার নিয়ে নয়-ছয় করতো না। এখন ট্যানারির মালিকদের অধিকাংশই টাউট, সিন্ডিকেটবাজ, চামড়ার ব্যবসার আড়ালে গয়রহ অনৈতিকতা কারসাজিতে জড়িত। 
তার ওপর তারা বুঝে গেছে, আমরা বসে থাকব, হুজুররা তো চামড়া সংগ্রহ করবেই, ব্যস। ব্যবসা লাল। 

অন্যদিকে কোরবানিদাতারা মনে করে, চামড়া তো হুজুররা নিবেই, এটা তাদের দায়িত্ব। ফলে চামড়াকে তারা যক্ষের ধন ভেবে মানহানিকর নানা ব্যবহার করে।

তাহলে আমরা কী করবো?

আল্লাহর রহমতে বছরে ৫-সাড়ে পাঁচ কোটি টাকার ব্যবস্থা হলে, বিশ লাখেরও হবে।
ট্যানারিওয়ালারাদের ব্যবসা বাঁচাতে, ব্যাংক লোন পরিশোধ করতে এ ব্যবসায় থাকতে হবে। তারা তাদের জনবল ও টাকা খরচ করে দেখুক, কত ধানে কত চাল!
কোরবানিদাতারা চামড়া ঘুরে ঘুরে বিক্রি করে মজা বুঝুক, হুজুররা তাদের কত উপকার করত!

লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্লেষক|

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ