ভারতে পবিত্র রমজান মাসেও উগ্র হিন্দুদের দ্বারা মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট আলেমরা। অবিলম্বে মুসলিম নির্যাতন বন্ধ ও ধর্মপ্রাণ মুসল্লিদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ১৫১ জন আলেম।
রোববার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, রমজান হলো পবিত্র মাস। এ মাসে অধিক ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন বিশ্বের মুসলমানেরা। এই মাসের সম্মানার্থে হোয়াইট হাউসসহ পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে থাকেন। মুসলমানদের সঙ্গে ইফতার করেন। অথচ পৃথিবীর সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষ দেশ দাবিকারী ভারতে মুসলমানরা পবিত্র রমজানেও নিরাপদ থাকতে পারছেন না। নির্বিঘ্নে ইবাদত পালন করতে পারছেন না। তাদের ওপর অতর্কিà¦