বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, সম্প্রতিক সময়ে অশ্লীলতা, বেহায়াপনা ও ইসলামিক কালচারকে অবজ্ঞা করার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। শাহবাগের পরাজিত চেতনাধারীরা বিভিন্ন নামে-বেনামে ইসলামী মূল্যবোধে আঘাত দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি আজ ( ৯ মার্চ, রবিবার) বিকেলে পল্টনস্থ দলীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক ঘটনাবলির বিশ্লেষণ ও মূল্যায়ন নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে বক্তব্য রাখছিলেন।
মাওলানা মামুনুল হক আরও বলেন, মুসলমানদের কাছে রমজান অত্যন্ত পবিত্র ও মহামানিত্ব মাস। আমরা বিশেষ ভাবে এই মাসে সকল প্রকার বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধ রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি। তারপরও এক শ্রেণীর ধর্ম বিদ্বেষীরা ঈমানদার মুসলমানদেরকে বিভিন্ন উপায়ে উস্কানি দেয়। ধর্মপ্রাণ মুসলমà¦