বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক একই দিনে রোজা ও ঈদ পালনের উপায় খোঁজার আহ্বান করাকে অযোক্তিক বলে মন্তব্য করে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উচিত বিধিবিধান সুনির্দিষ্ট হয়ে আছে এমন ধর্মীয় বিষয়াদিতে নতুন করে অনর্থক ও অযোক্তিক বিতর্ক সৃষ্টি করা থেকে বিরত থাকা। অন্যথায় দেশের মানুষ বিভ্রান্ত হবে এবং তার দলের ভাবমর্যাদাও ক্ষুণ্ন হবে।
আজ সোমবার (০৩ মার্চ ২০২৫) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, সারাবিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন করা প্রথমত ভৌগলিক কারণেই অসম্ভব। এক্ষেত্রে খ্রিস্টানদের বড়দিনের উপমà