শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

প্রাণের ইজতেমা প্রেমের তাবলিগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার


মাওলানা আশরাফ আলী নিজামপুরী

ভারতীয় উপমহাদেশে ইসলামের আনুষ্ঠানিক বিজয়ের আগেই এখানে খ্যাতনামা বহু ধর্মপ্রচারকের আগমন ঘটে। হিজরি প্রথম শতকের মাঝামাঝি সময় থেকেই এ দেশে ইসলাম প্রচারের কার্যক্রম শুরু হয়।
বিভিন্ন স্থানে মসজিদ, খানকাহ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে এ অঞ্চলে ধর্মপ্রচারক, আউলিয়া-দরবেশ ও আলেমরা ইসলামের সত্য ও সুন্দরের বাণী প্রচার করতে থাকেন।
ভারতবর্ষে ইসলাম প্রচার করে যারা ইতিহাসে কিংবদন্তি হয়ে আছেন তাদের অন্যতম হলেন-লাহোরের দাতা গঞ্জবখ্শ, পাঞ্জাবের সাইয়্যিদ জালালুদ্দীন সুরখেপাশ বুখারি, রাজস্থানের শাইখ হামিদুদ্দীন নাশুরী, মুলতানের শাইখ বাহাউদ্দীন যাকারিয়া, পশ্চিম পাঞ্জাবের শাইখ ফরিদুদ্দীন গঞ্জশকর, দিল্লির হজরত নিযামুদ্দীন আউলিয়া, আজমিরের খাজা মুঈনুদ্দীন চিশতি, পানিপথের বু’আলী শাহ কলন্দর, গুজরাটের শাইখ আবদুল ওহাব শাজলি, কাশ্মীরের সাইয়্যিদ আলী হামদানী, বিহারের শাইখ শরফুদ্দীন ইয়াহইয়া মুনিরী, চট্টগ্রামের শাহ আমানত, সোনারগাঁয়ের শাইখ শরফুদ্দীন আবু তাওয়ামা, বগুড়ার সাইয়্যিদ মাহমুদ মাহী সরওয়ার, রংপুরের à