সরকারি টাকায় হজ করা শরিয়তসম্মত নয় বলে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন।
তিনি লিখেছেন, সরকারি টাকায় হজ করা এক ধরণের বিলাসিতা। প্রতি বছর অনেক ক্ষমতাসীন রাজনীতিক ও সরকারের পছন্দের মানুষ রাষ্ট্রের টাকায় হজে যান। এটা এটা শরয়ী এবং নৈতিক কোনো দিক থেকেই সিদ্ধ নয়।
এতে একদিকে যেমন দেশের টাকার অসদ্ব্যবহার হয়, পাশাপাশি এইসব লোকদের পেছনে হজ অফিসকে বাড়তি মনোযোগ দিতে হয় এবং ব্যস্