|| নাজমুল হুদা মজনু ||
খুবই মজার ও শিক্ষণীয় একটি হাদিস উল্লেখ করছি।
হজরত ইবনু উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন , 'গাছের মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে পড়ে না এবং তা হলো মুসলিমের দৃষ্টান্ত। বলো তো সেটি কোন গাছ?'
তখন সাহাবায়ে কেরামের খেয়াল গেল জঙ্গলের বিভিন্ন গাছপালার প্রতি ।কিন্তু ছোট্ট সাহাবি আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, 'আর আমার মনে হতে লাগল যে, তা হলো খেজুরগাছ।'
তিনি আরো বলেন, 'কিন্তু আমি ছোট হওয়ায় বলতে লজ্জাবোধ করলাম।'
তখন সাহাবায়ে কেরাম বললেন, 'ইয়া রাসূলাল্লাহ! আপনিই বলুন।' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'তা হলো খেজুরগাছ।' (বুখারি-১৩৩)
কত সুন্দর প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাথী সাহাবিরা। একজন কিশোর সাহাবি কত লাজুক; এই সুন্দর শিক্ষা ও শালীনতার দৃষ্টান্ত ইসলামের বিশেষ বৈশিষ্ট্য ছাড়া আর কার হতে পারে।
লজ্জা ঈমানের অঙ