শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

আকাবির আসলাফের অনুসরণ: প্রয়োজন ও ভারসাম্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা হেমায়েত উদ্দীন ||

'আকাবির' অর্থ বড় তথা মহান ব্যক্তিবর্গ। আর 'আসলাফ' অর্থ পূর্বসূরীগণ। একসঙ্গে আকাবির আসলাফ বলা হলে অর্থ হয় মহান পূর্বসূরীগণ।

শাব্দিক অর্থে শব্দদুটো সব ধরনের পূর্বসূরীদের অন্তর্ভুক্ত করলেও দ্বীনি ইলম ও আমলের ক্ষেত্রে অনুসরণ প্রসঙ্গে শব্দদুটোর উল্লেখ হলে দ্বীনি লাইনের হকপন্থী মহান পূর্বসূরীদেরই বোঝানো হয়ে থাকে। বয়সে নয় বরং ইলমে বড়দেরই বোঝানো হয়। আকাবির আসলাফ শব্দদুটোর মর্মকে এক শব্দে রিজালুল্লাহ দ্বারাও ব্যক্ত করা হয়ে থাকে। 'রিজালুল্লাহ'-এর শাব্দিক অর্থ হল আল্লাহর ব্যক্তিবর্গ অর্থাৎ, আল্লাহর দ্বীনের (বিশিষ্ট) ব্যক্তিবর্গ তথা ধর্মীয় মনীষীগণ- আম্বিয়া, সাহাবা, উলামা ও সুলাহা।