শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত কাঠামো ও সাংগঠনিক রূপরেখা তৈরি করে প্রতিষ্ঠানটির মহাপরিচালকের কাছে হস্তান্তর করেছে ইসলামিক ফাউন্ডেশন অফিসার্স অ্যাসোসিয়েশন। সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দ্রুত এ রূপান্তর কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর কাছে প্রস্তাবিত রূপান্তর কাঠামো (ট্রান্সফরমেশন ফ্রেমওয়ার্ক) হস্তান্তর করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছে। এ জন্য প্রস্তাবিত রূপান্তর কাঠামোর পাশাপাশি পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) চেয়েছে মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ও সাংগঠনিক প্রস্তাব তৈরির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

অফিসার্স অ্যাসোসিয়েশনের তৈরি করা প্রস্তাবিত কাঠামোতে ইসলামিক ফাউন্ডেশনের বিদ্যমান কার্যক্রম, জনবল, প্রশাসনিক ব্যবস্থাপনা, সাংগঠনিক সক্ষমতা এবং ভবিষ্যৎ কর্মপরিধি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির জন্য একটি কার্যকর ও যুগোপযোগী পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তর করা হলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক সক্ষমতা ও সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে। বিশেষ করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রমের সমন্বয়, জনবল ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকারিতা বাড়বে। পাশাপাশি সরকারি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়তে পারে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের ধর্মীয়, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ইসলামী গবেষণা ও প্রকাশনা, পবিত্র কোরআন ও হাদিসবিষয়ক গবেষণা, ধর্মীয় সম্প্রীতি ও মূল্যবোধের বিকাশ এবং হজ ব্যবস্থাপনায় সহযোগিতা। এ ছাড়া মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

রূপান্তর কাঠামো হস্তান্তরের পরবর্তী ধাপে প্রস্তাবটি পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন করা হবে। এরপর পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম প্রস্তুত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ