সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন

আল্লামা নুরুল হক ছিলেন দীনি শিক্ষার পথিকৃৎ: মনিরুল হক চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট আলেমে দীন, অসংখ্য আলেমের উস্তাদ ও বটগ্রাম হামিদিয়া কওমিয়া মাদরাসার মুহতামিম ও অধ্যক্ষ আল্লামা নুরুল হকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।

বুধবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় তিনি বলেন, আল্লামা নুরুল হক ছিলেন এ অঞ্চলের দীনি শিক্ষার একজন পথিকৃৎ ও প্রাজ্ঞ আলেম। দীনি শিক্ষার প্রসার এবং অসংখ্য আলেম গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আলেম সমাজ ও দ্বীনি অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।

শোকবার্তায় মনিরুল হক চৌধুরী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি মহান আল্লাহ তাআলার কাছে আল্লামা নুরুল হককে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র ও অনুরাগীদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ