সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০২৬-এর হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করায় বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিএনপি।

রোববার (১১ অক্টোবর) এক অভিনন্দনবার্তায় দলটি জানায়, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় হাফেজ ইহতেশামুল হক হিরার সাফল্য বাংলাদেশের জন্য গৌরব ও আনন্দের। তাঁর এ অর্জন দেশের কুরআন শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে ভূমিকা রাখবে।

বার্তায় হাফেজ ইহতেশামুল হক হিরার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়, তিনি যেন পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শ ধারণ করে একজন যোগ্য আলেম, আদর্শ মানুষ এবং দ্বীনের নিষ্ঠাবান সেবক হিসেবে গড়ে ওঠেন।

হাফেজ ইহতেশামুল হক হিরার এ গৌরবোজ্জ্বল অর্জনে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানায় ক্ষমতাসীন বিএনপি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ